পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক জয় হোসেনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকায় পথচারী, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। কর্মসূচিটি শেখ হাসিনার পক্ষ থেকে আয়োজিত বলে জানানো হয়।
এ সময় উপস্থিত থেকে স্বেচ্ছাসেবীরা রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতারের প্যাকেটে ছিল চাল,ডাল,ছোলা বুট,সয়াবিন তেল,পেয়াজ আলু পানি ও বিভিন্ন খাদ্য সামগ্রী।
বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক জয় হোসেন বলেন, পবিত্র রমজান মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দেশরত্ন শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানের সময় এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য অনেক সহায়ক।









