পর্যটকদের জন্য এবছরেই খুলছে সেন্টমার্টিন

পর্যটকদের জন্য বন্ধ হওয়া সেন্টমার্টিন দ্বীপ এবছরের শেষের দিকে খুলে দেওয়া হবে বলে জানা গেছে। তবে নভেম্বরের দিকে চালু হবে বলে আশা করছে পর্যটক কতৃপক্ষ।

এদিকেচলতি মৌসুমে পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণ যাত্রা শেষ হয় গত (৩১ জানুয়ারি)। ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়েযোয়। সবকিছু অনুকূলে থাকলে আগামী পর্যটন মৌসুমে পুনরায় পর্যটকরা এই প্রবাল দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন।

সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ ও জীব বৈচিত্র সুরক্ষায় দেশের সর্বদক্ষিণের এই দ্বীপটিতে ২০২৩ সাল থেকে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে সরকার।

সরকারের বিধিনিষেধ ও নির্ধারিত নিয়ম অনুযায়ী চলতি মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। নির্ধারিত সময়ের পর দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হবে, যাতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখা যায়।

শেয়ার করুন