নিউইয়র্কে যুবলীগের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার নবগঠিত কমিটির সভাপতি মোঃ সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে জ্যামাইকা যুবলীগ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের এক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬) নিউইয়র্কে যুবলীগের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কের জ্যামাইকাস্থ খলিল বিরিয়ানি পার্টি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোঃ ইমরুল কায়েস। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা নিতাই পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দ রিন্টু লাল দাস, রহিমুজ্জামান সুমন, রেজা আব্দুল্লাহ, ইসমাইল হোসেন স্বপন ও অলি আহম্মেদ চৌধুরী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সামসুজ্জুহা তালুকদার ডন, প্রশান্ত মল্লিক অয়ন, ফয়সাল, রাজিব, বাপ্পা দে, আমির আব্দুল্লাহসহ বিপুল সংখ্যক যুবলীগ নেতাকর্মী।

সভায় বক্তারা যুক্তরাষ্ট্রে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন