রাশিদুল আলম শিমুল, (ময়মনসিংহ) প্রতিনিধি: রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রচার প্রচারণা শেষ, এবার ভোটের পালা। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও ভোট গ্রহণ শুরু।
সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি আসনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার নিয়োজিত করা হয়েছে যাতে ভোটাররা তাদের দীর্ঘ দিনের প্রতিক্ষিত ভোট পছন্দের প্রার্থীকে প্রদান করতে পারে।
ময়মনসিংহ জেলার ১১ টি আসনে মোট প্রার্থী ৬৭ জন। এরমধ্যে ময়মনসিংহ ১ হালুয়াঘাট, ধোবাউড়া আসনে মোট প্রর্থী ৬ জন, ময়মনসিংহ ২ ফুলপুর ও তারাকান্দা আসনে ৭ জন, ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে ৫ জন, ময়মনসিংহ ৪ সদর আসনে ৯ জন, ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে ৫ জন, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে ৫ জন, ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে ৬ জন, ময়মনসিংহ ৮ ইশ্বরগঞ্জ আসনে ৪ জন, ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে ৬ জন, ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে ৯ জন, ময়মনসিংহ ১১ ভালুকা আসনে ৫ জন ।
ময়মনসিংহের ১১ টি আসনে মোট ভোটার ৪৭১৩৬২২ জন । এরমধ্যে পুরুষ ২৩৭৫৭৩২ জন, মহিলা ২৩৩৭৮৫২ জন। হিজরা ৩৮ জন। ময়মনসিংহ ১ আসনে ৪৭৮১৮৪ জন, ময়মনসিংহ ২ আসনে ৫৬৯৮৯২জন, ময়মনসিংহ ৩ আসনে ২৯৪৬০৮, ময়মনসিংহ ৪ আসনে ৬৯১১৯৬ জন, ময়মনসিংহ ৫ আসনে ৩৮৩৫০১ জন, ময়মনসিংহ ৬ আসনে ৪১২৮৪৩ জন, ময়মনসিয়হ ৭ আসনে ৩৯৮৭৯৬ জন, ময়মনসিংহ ৮ আসনে ৩৪৪৬২২ জন, ময়মনসিংহ ৯ আসনে ৩৮০৩২৪ জন, ময়মনসিংহ ১০ আসনে ৪০৫২৬৬, ময়মনসিংহ ১১ আসনে ৩৫৪৩৯০ জন এ নিয়ে সর্বমোট ভোটার ৪৭১৩৬২২ জন।








