শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি

চলতি ফেব্রুয়ারি মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ধারাবাহিকভাবে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা পর্যালোচনায় দেখা যায়, বছরের শুরুতেই এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবচেয়ে দীর্ঘ ছুটি। একই সঙ্গে এটি চলতি বছরের পঞ্চম সরকারি ছুটি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্যও সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ছুটি কার্যকর থাকবে, যা আগেই ঘোষণা করা হয়েছিল।

এই টানা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও শিক্ষকরা স্বস্তির সময় কাটানোর সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন