শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাঈদী হত্যার বিচারের জন্য ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিন: জামায়াত আমীর

দেলোওয়ার হোসেন সাঈদী ও নিজামী হত্যাকাণ্ডের বিচারসহ জুলাই আন্দোলনের শহীদদের বিচার করার জন্য জামায়াতে ইসলামীকে‘দাঁড়িপাল্লায়’ ভোট চেয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আপনাদের প্রিয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদী ও নজিামীসহ জুলাই আন্দোলনের শহীদদের বিচার করার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিবেন।’

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ১২ তারিখের নির্বাচন হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন। তাই গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি’, ‘না মানে গোলামী’- এই কথা মাথায় রেখে দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে জনগণকে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার অনুরোধ জানান ডা. শফিকুর রহমান।

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, ‘জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল।’

তিনি আরও স্পষ্ট করেন যে, ‘যোগ্যতা ও দেশপ্রেমই হবে সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি।’

শেয়ার করুন