তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আগামীর প্রবৃদ্ধিকে সামনে রেখে একাধিক রূপান্তরমূলক বিনিয়োগ বাস্তবায়ন করছে। আধুনিক উৎপাদন কারখানা, দেশের প্রথম কনসেপ্ট ও ফ্ল্যাগশিপ স্টোর এবং নতুন কর্মপরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভোক্তা অভিজ্ঞতা উন্নয়নে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
সম্প্রতি ইউরোপীয় বাজারে রপ্তানি কার্যক্রম শুরু করার পাশাপাশি নিজস্ব কারখানায় প্রথমবারের মতো এয়ার কন্ডিশনার উৎপাদন চালু করেছে সিঙ্গার। নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ১৪.৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে এবং স্থূল মুনাফা বেড়েছে ২১৪ মিলিয়ন টাকা।
ভবিষ্যৎমুখী বিনিয়োগের অংশ হিসেবে ২০২৫ সালের শুরুতে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (BSEZ) ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস কারখানা উদ্বোধন করা হয়। এতে প্রায় ৪ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। কারখানাটিতে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার ও ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্যের উৎপাদন শুরু হয়েছে, যার ৯০ শতাংশের বেশি স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় আমদানি নির্ভরতা কমবে।
এছাড়া সিঙ্গারের আধুনিক কারখানা থেকে ওয়্যার হারনেস কম্পোনেন্টের প্রথম রপ্তানি চালান সম্পন্ন হয়েছে, যা দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে, এই বিনিয়োগগুলো স্বল্পমেয়াদে আর্থিক চাপ তৈরি করলেও দীর্ঘমেয়াদে টেকসই লাভ, শিল্প উন্নয়ন ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা








