গ্লোবাল এআই-নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন বাজেট-ফ্রেন্ডলি ও স্টাইলিশ ট্যাবলেট টেকনো মেগাপ্যাড এসই। বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচারসমৃদ্ধ এই ট্যাবলেটটি উন্নত টেকনো ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, যা প্রতিদিনের কাজ ও স্মার্ট প্রোডাক্টিভিটিকে করে আরও সহজ ও কার্যকর।
মেগাপ্যাড এসই-তে রয়েছে ১১ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস এবং সর্বোচ্চ ৪৪০ নিটস ব্রাইটনেস। এছাড়া ৯০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিং ও টাচ রেস্পন্সকে করেছে আরও স্মুথ। প্রিমিয়াম মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য এতে সংযোজন করা হয়েছে ডলবি অডিও সাপোর্টসহ সিনেমাটিক সারাউন্ড সাউন্ড সিস্টেম, যা সিনেমা দেখা, গেম খেলা ও গান শোনার অভিজ্ঞতাকে করে আরও প্রাণবন্ত।
ডিজাইনের দিক থেকে ট্যাবলেটটি তৈরি করা হয়েছে অল-মেটাল বডি এবং মাত্র ৭ মিলিমিটার স্লিম ডিজাইনে। হালকা ও টেকসই এই প্রিমিয়াম লুকের ডিভাইসটি যেকোনো জায়গায় সহজেই ব্যবহার করা যায়। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ ন্যানোমিটার ৮-কোর প্রসেসর, যা দৈনন্দিন কাজ ও মাল্টিটাস্কিংয়ে নিশ্চিত করে স্মুথ অভিজ্ঞতা।
দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার্থে ট্যাবলেটটিতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একদিনেরও বেশি সময় ব্যাকআপ দিতে সক্ষম। স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৮ জিবি র্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেনডেড র্যাম)—ফলে অ্যাপস, মিডিয়া ও ডকুমেন্ট সংরক্ষণে পাওয়া যাবে পর্যাপ্ত জায়গা।
কাজের সুবিধা বাড়াতে মেগাপ্যাড এসই-তে যুক্ত করা হয়েছে স্প্লিট স্ক্রিন, ফ্লোটিং উইন্ডোজ ও ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ফিচার। পাশাপাশি এতে রয়েছে ডব্লিউপিএস অফিস স্যুট, যার মাধ্যমে সহজেই ডকুমেন্ট তৈরি, এডিট ও শেয়ার করা যায়। টেকনো ইকোসিস্টেম কানেক্টিভিটির মাধ্যমে অন্যান্য টেকনো ডিভাইসের সাথেও সহজে সংযুক্ত হওয়া যাবে।
ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ডেইলি ফটোগ্রাফি, অনলাইন মিটিং, ভিডিও কল ও ডকুমেন্ট স্ক্যানিংয়ে কার্যকর সাপোর্ট দেয়।
বিশেষ আকর্ষণ হিসেবে এতে যুক্ত করা হয়েছে এআই কুইক বাটন, যার মাধ্যমে দ্রুত অ্যাক্সেস পাওয়া যাবে এলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ড্রয়িং বোর্ড, এআই রাইটিং, ইমেজ-টু-ডকুমেন্ট কনভারশন এবং পিকচার-টু-অ্যানসারসহ বিভিন্ন শক্তিশালী এআই টুলে। এসব ফিচার প্রতিদিনের কাজকে করে আরও দ্রুত ও সহজ।
বাংলাদেশে টেকনো মেগাপ্যাড এসই ট্যাবলেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। দেশের সকল টেকনো আউটলেটে ট্যাবলেটটি পাওয়া যাবে। মিড-সাইজড ট্যাবলেট পছন্দ করা শিক্ষার্থী, পেশাজীবী ও বিনোদনপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি আদর্শ পছন্দ।









