শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভা শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকলে তিনটার দিকে এ শোকসভা শুরু হয়।

পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিওতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা তিনটার দিকে কোরান তেলাওয়াতের মাধ্যমে এ শোকসভা শুরু হয়।

স্মরণসভায় শোকবার্তা পাঠ করেন সাংবাদিক সালেহউদ্দিন আহমেদ। স্মরণসভায় উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারেক রহমানের সবধর্মিণী ডা. জুবাইদা রহমান, তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকদের ভাষ্য, ‘এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ।’

সংবাদ সম্মেলনে শোকসভার সার্বিক প্রস্তুতি ও নিয়মাবলি তুলে ধরেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্য পেশাজীবীরা শোকসভায় বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা দর্শকসারিতে থাকবেন।

শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আয়োজকরা শোকসভায় কঠোর নিয়মের কথা জানিয়ে বলেছেন, এ অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না। হাততালি দেওয়া যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

শেয়ার করুন