শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার

বাংলাদেশে গ্লোবাল ফাস্টফুড ব্র্যান্ড কেএফসি’র একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বরাবরের মতো এবারও কেএফসি বাংলাদেশ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে স্বাদের এক নতুন চমক— বক্স মাস্টার।

নতুন ও ভিন্ন স্বাদের অভিজ্ঞতা খোঁজেন এমন ফুড লাভারদের জন্য বক্স মাস্টার এক অনন্য সংযোজন, যেখানে একসঙ্গে মিলেছে স্বাদ, টেক্সচার ও অতুলনীয় ফ্লেভারের নিখুঁত সমন্বয়।

এই নতুন আইটেমটিতে তুলতুলে নরম টর্টিয়ায় মোড়ানো হয়েছে কেএফসি’র সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে।

এর সঙ্গে রয়েছে মচমচে হ্যাশ ব্রাউন, ফ্রেশ ভেজিটেবল মিক্স, স্পাইসি ন্যাশভিল সস এবং চিজ স্লাইস। প্রতিটি কামড়ে পাওয়া যাবে ঝাল, ক্রিমি ও ক্রাঞ্চি স্বাদের দারুণ মেলবন্ধন—যা একদিকে যেমন মুখরোচক, অন্যদিকে তেমনি রোমাঞ্চকর।
বক্স মাস্টার এখন দেশের সব কেএফসি আউটলেটে পাওয়া যাচ্ছে ডাইন-ইন, টেকঅ্যাওয়ে ও হোম ডেলিভারির পাশাপাশি কেএফসি অ্যাপ এবং অনলাইন অর্ডারের মাধ্যমে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: kfcbd.com/menu/box-master

শেয়ার করুন