শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন সামান্য বেড়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬ শেয়ারের দর হ্রাস পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২০ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৮৬ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫২ কোটি ৪৯ লাখ ৭৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৯টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন