শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সংসদ সদস্য ও দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান-এর জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার আবু হাসান কায়সার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সাকিব আল হাসান শুধু একজন বিশ্বমানের অলরাউন্ডারই নন, তিনি বাংলাদেশের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক। তাঁর ক্রীড়া নৈপুণ্য ও দেশের প্রতি অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম ও আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ করে।”

তিনি আরও বলেন, সাকিব আল হাসানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করছেন তিনি এবং আশা প্রকাশ করেন, আগামীতেও তিনি দেশের জন্য গৌরব বয়ে আনবেন।

শেষে খন্দকার আবু হাসান কায়সার সাকিব আল হাসান-এর প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেয়ার করুন