নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন ময়মনসিংহ জেলা সমিতি ইউএসএ ইনক–এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ মার্চ ২০২৬, রবিবার) বিকেল ৬টায় নিউইয়র্কের Star Kabab Restaurant–এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিরাজুল ইসলাম ভূইয়া, শেখ ফরিদ, মাফিজুর রহমান টুটুল, সাকিব আহমেদ, হাবিবুর রহমান, পলব সরকার, নির্মল আচার্য, স্যামল দাশ, মো. আইনুল হক আমিন, মো. আজিজুল হক আজিজ, মো.মঞ্জুরুল হক তুষার, মো. রফিকুল ইসলাম, মমিন হোসাইন, রেজাউল করিম রঞ্জু, মো. আব্দুল হাকিম, মো. আব্দুল আউয়াল।
আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত ময়মনসিংহ অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক এন্ড্রু মোহাম্মদ আলী এবং সদস্য সচিব খন্দকার আবু হাসান কায়সার অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তানভীর হাসান এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ছিলেন মো. শফিউল্লাহ ফয়সাল।
এ সময় সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম (কাজল) এবং সাধারণ সম্পাদক মো. ইমরুল কায়েস বলেন, প্রবাসে বসবাসরত ময়মনসিংহবাসীর মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও নৈশভোজে অংশ নেন।









