বাজারে এখন পাওয়া যাচ্ছে কাঁচা আম। আর গরমের দিনে তৃষ্ণা মেটাতে কাঁচা আমের এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই। টক-মিষ্টি স্বাদের এই শরবত শরীরকে যেমন সতেজ করে, তেমনি গরমে ক্লান্তি দূর করতেও দারুণ কার্যকর। সহজ কিছু উপকরণ আর অল্প সময়েই ঘরে বসেই তৈরি করা যায় এই জনপ্রিয় গ্রীষ্মকালীন পানীয়। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের শরবত তৈরির সহজ রেসিপি।
উপকরণ
কাঁচা আমের কুচি ২ কাপ
চিনি ৩ চামচ (স্বাদমতো)
পুদিনা পাতা ৭-৮টি,
বিট লবণ স্বাদমতো
জিরার গুঁড়ো ১/৪ চা চামচ
কাঁচা মরিচ ১-২টি
গোলমরিচের গুঁড়া ১ চিমটি
লেবুর রস ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
লবণ স্বাদমতো
ঠান্ডা পানি ৪ গ্লাস
বরফকুচি
যেভাবে তৈরি করবেন
প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। এরপর বরফকুচি আর পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার পানি দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। সবশেষে পরিবেশন করুন বরফকুচি দিয়ে।









