শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ মার্চ (রোববার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শেষে এ মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংবিধান অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। তার ভাষণ শেষে সংসদ অধিবেশনের মুলতবি ঘোষণা করেন স্পিকার। আগামী রোববার বেলা ১১টার পর পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে।

শেয়ার করুন