শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বই মেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মোবারক আজাদের দুই বই


অমর একুশে বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে কালের কণ্ঠের সাংবাদিক মোবারক আজাদের লেখা গল্পগ্রন্থ ‘জিডিতে লেখা প্রেম’ ও কাব্যগ্রন্থ “নিরব আলো”। বই দুটো পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে।


জিডিতে লেখা প্রেম বইটিতে শহরের অন্ধকার গলি থেকে গ্রামের নিঃশব্দ বিকেল, মফস্বলের চাপা কান্না থেকে মানুষের গোপন অপরাধ, সমাজের মুখোশ থেকে জীবনের অজানা বাঁক সব মিলিয়ে এক ভিন্ন স্বাদের গল্প রয়েছে। যেখানে ক্রাইম আছে। সমাজের কঠিন বাস্তবতার কথা আছে। ভালবাসার আলো আছে, আবার নৈতিকতার সীমা ভাঙা সম্পর্কে ঝড়ও আছে। মানুষের ভেতরের লড়াই, স্বপ্ন, পতন আর পুর্নজš§-সবকিছু ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ের ১৫টি আলাদা আলাদা গল্পের বুননে।


অন্যদিকে নীরব আলো কাব্যগ্রন্থে নিয়ন আলোর নীলচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে সমাজ নাম ধরে ডাকে না, ডাকে পেশা ধরে। ভাঙা এক মানুষের জীবনে সে এসেছিলো আশ্রয় হয়ে, আলো হয়ে। এ গল্প প্রচলিত ভালোবাসার নয়। এ গল্প মানবিকতার, যে অন্ধকারের মানুষ বলে চিহ্নিত, সেই মানুষটিই চিনিয়ে দেয় ভেতরের আলো।

এই কাব্যগ্রন্থ শুধু নীরব আলোর অনুভূতি নয়, এটি এক দীর্ঘযাত্রা ‘নীরব আলো’ থেকে দুই আকাশ পর্যন্ত, ‘মুহূত থেকে হাজার বছর পর্যন্ত’। এখানে প্রেম, বিরহ, আলো-অন্ধকার, নীরব অপেক্ষা, বাস্তবতা, দ্বিধা ও না পরিস্থিতির সংকট – এসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।


মোবারক আজাদ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতাসহ এক দশক ধরে সাংবাদিকতায় যুক্ত । বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সিনিয়র ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।#

শেয়ার করুন