শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতারনা করে কোটিপতি বনেযাওয়া কর্মচারী হাসিবুল গ্রেপ্তার


মাত্র ২০ হাজার টাকার হিসাবরক্ষক পদে চাকরির সুবাদে কোটি কোটি টাকা হাতিয়ে নেন হাসিবুল হাসান রাজিব (৩০) নামের এক কর্মচালী। যা প্রায় ৫০ কোটি ছাড়িয়ে যাবে দাবি করছে চাকরিরত প্রতিষ্ঠানটি। তবে, অবশেষে ১০ কোটি টাকার প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির চকবাজার থানা পুলিশ।


জানা যায়, রাজধানীর বেসরকারি নাহিদ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিতে চাকরির সুবাদের সুযোগ নিয়ে প্রতারণা করে গত পাঁচ বছরে (২০১৯-২০২৪) বিভিন্ন সময়ে এই যুবক বিপুল অঙ্কের টাকার হাতিয়ে নেন।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মো. হারুন বলেন, ১০ কোটি টাকার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতের অনুমতিতে তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে আরো কী কী ধরনের মামলা রয়েছে আমরা খোঁজ নিচ্ছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসিবুলের বিরুদ্ধে আরো একাধিক প্রতারণা ও জাল-জালিয়াতির মামলাসহ জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে।


জানা গেছে, হাসিবুল কম্পানি থেকে আÍসাৎ করা টাকা দিয়ে মুন্সিগঞ্জের শ্রৗনগর উপজেলায় একটি ছয়তলা বিলাসবহুল বাড়ি করেছেন, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন জায়গা প্লট ও ফ্ল্যাটের শেয়ার কিনেছেন।


কম্পানির বর্তমান কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, হাসিব খুবই দরিদ্র পরিবারে সন্তান ছিল। এখানে এসে চাকরির সুবাদে তার কাছে কম্পানির অনেক হিসাব-নিকাশ থাকত। সে সুযোগে কম্পানির বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলে। টাকা সরানোর পর থেকে জানাজানি হলে সে আর কখনো অফিসে চাকরি করেন নি। এ বিষয়ে চকবাজার থানায় প্রতারণার মামলা,একাধিক অভিযোগ ও জিডি করা হয়।


নাহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কেতাব আলী জানান, ‘হাসিবের কাছে কম্পানি টাকা উদ্ধার করতে আইনের আশ্রয় নিলে হাসিব বিভিন্ন সময় সুযোগ বুঝে কম্পানির একাধিক কর্মীর উপর হামলা করেন। একই সঙ্গে নানা অপপ্রচার চালিয়েছেন। সে আÍসাৎ করা টাকায় বিস্তর সম্পত্তি করেছেন।


চকবাজার থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আর্থিক প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাকে তিনদিনের রিমাণ্ডে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন