মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা; ময়মনসিংহের মুক্তাগাছায় এক পাগলী (মানসিক প্রতিবন্ধি) ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬ নং মানকোন ইউনিয়ের ঘাটুরী বাগানবাড়ী এলাকায় গত রবিবার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের কলিন উদ্দিনের পুত্র ভ্যানচালক রফিক ও করমুল্লাপুর গ্রামের ইয়াজ উদ্দিন মুন্সির পুত্র আব্দুল জলিল মানকোন বোর্ডঘর মোর এলাকা থেকে গত রবিবার দিবাগত রাত ১টার দিকে অজ্ঞাতনামা এক পাগলী (মানসিক প্রতিবন্ধি)কে ভ্যানে করে ঘাটুরী বাগানবাড়ী এলাকায় নিয়ে দুইজনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। পাশবর্তী হুরমুজ আলীর পুত্র আব্দুল খালেক সেখান দিয়ে যাওয়র সময় আত্মচিৎকার শুনে কাছে গিয়ে স্থানীয় রফিক ও জলিলকে এক পাগলীর (মানসিক প্রতিবন্ধি) সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে সে বিষয়টি বোর্ডঘর মোড়ে এসে লোকজনকে জানালে সেখান থেকে থানা পুলিশকে ফোন দেওয়া হয়। খবর পেয়ে মুক্তাগাছা থানার এসআই সেলিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। পরে ধর্ষকদের বাড়ীতে গিয়ে তাদেরকে না পেয়ে আসামীদের থানায় দেখা করার কথা বলে আসেন।
আব্দুল খালেক বলেন, নারীর চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের অপকর্ম দেখে ফেলেন। পরে তিনি স্থানীয়দের জানান। পরে সেখানে লোকজন গেলে পাগলি কান্নাকাটি করে সকলকে ঘটনার কথা জানান। এবং ভিডিও দেখে পাগলি ধর্ষকদের শনাক্ত করে। পুলিশ রাতেই সেখানে যান এবং ধর্ষকদের বাড়ীতে যান। তাদেরকে না পেয়ে ফিরে যান।
মানকোন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা জানান, তিনি ঘটনার কথা লোক মারফত শুনেছেন। তিনি ঘটনার চূড়ান্ত বিচার দাবী করেন।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসীর সাথে কথাবলে ঘটনার সত্যতা পান। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









