গাইড ওয়াল ভেঙে নদীগর্ভে মসজিদের ওজুখানা, দেয়ালে ফাটল

রাশিদুল আলম শিমুল:ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাঠবওলা বাজার এলাকায় বানার নদীর ভাঙনে তিনতলা একটি মসজিদ ঝুঁকির মুখে পড়েছে। মসজিদের ওজুখানা ও টয়লেট ইতোমধ্যে নদীতে ধসে গেছে। মূল ভবনের দেয়ালেও দেখা দিয়েছে একাধিক ফাটল।

স্থানীয়দের অভিযোগ, বানার নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মসজিদের নদীপাড়ের অংশের গাইড ওয়াল ভেঙে ফেলে। এরপর সাম্প্রতিক অতিবৃষ্টি ও নদীর ভাঙনে মসজিদটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

কয়েক মাস আগেও যেখানে নিয়মিত নামাজ আদায় করতেন মুসল্লিরা, সেখানে এখন ভবন ধসে পড়ার আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মসজিদটি রক্ষার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন