রাশিদুল আলম শিমুল:ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মুক্তাগাছা এসএমই/কৃষি শাখার উদ্যোগে বুধবার বাদ আসর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জোনের এসভিপি ও জোন প্রধান মো. আনিছুর রহমান। মুক্তাগাছা এসএমই/কৃষি শাখার এসএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ আলতাফ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওই শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) ও ম্যানেজার অপারেশন মোহাম্মদ শামীম সিদ্দিকী।
অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি বক্তব্য রাখেন। গাবতলী ডিগ্রি কলেজের অধ্যাপক মো. শামছুল হক, যিনি ‘ফুরাদ-ফারিদ পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড’-এর প্রোপ্রাইটর। মোঃ শামীম অধ্যক্ষ এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাছিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ মতিউর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ শাখার এসএভিপি ও শাখা প্রধান মুহা. শামছুল হুদা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন ‘ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার একটি সফল প্রতীক। দীর্ঘ পথচলায় এই ব্যাংক দেশের কৃষি, শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রবাসীদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গত কয়েক বছরে ব্যাংকটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। তবে আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান ব্যবস্থাপনার নেতৃত্বে ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়াচ্ছে। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, সেবার মান বৃদ্ধি, আমানত সংগ্রহ এবং বিনিয়োগ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। আমরা বিশ্বাস করি, একটি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি হলো তার গ্রাহক। তাই আমরা গ্রাহকরাও ইসলামী ব্যাংকের পাশে থাকতে চাই। আমাদের আমানত, লেনদেন ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ব্যাংককে আরও শক্তিশালী করতে চাই। ইসলামী ব্যাংক ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও শরিয়াহভিত্তিক নীতিমালা অনুসরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রাহকদের জন্য আধুনিক, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশব্যাপী গ্রাহকসেবা ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে বিভিন্ন শাখায় নিয়মিত গ্রাহক সমাবেশ আয়োজন করে আসছে।









