বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বহুমুখী ব্যবসায়িক গোষ্ঠী আকিজ রিসোর্স, ঢাকায় অনুষ্ঠিত একটি প্রেস মিটে তাদের এন্টারপ্রাইজ প্রযুক্তি, অটোমেশন এবং ডিজিটাল ইকোসিস্টেমভিত্তিক রূপান্তরের যাত্রা তুলে ধরেছে।
“প্রচলিত থেকে স্মার্ট: আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে” শীর্ষক অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় যে প্রতিষ্ঠানটি কিভাবে ডিজিটাল-ফার্স্ট কৌশল গ্রহণ করে ১২টিরও বেশি ব্যবসায়িক ক্লাস্টার জুড়ে কর্মী, পার্টনার, সরবরাহকারী এবং গ্রাহকদের সংযুক্ত করছে। এই বিস্তৃত নেটওয়ার্ক রিয়েল-টাইম অপারেশনাল ইনটেলিজেন্স তৈরি করছে, যা জাতীয় ভ্যালু চেইনে স্বচ্ছতা, গতি এবং দক্ষতা বৃদ্ধি করছে।
প্রেস মিটে আকিজ রিসোর্স ও তার প্রযুক্তি উদ্যোগের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন, যার মধ্যে অনতম: তৌফিক হাসান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার; ইঞ্জি. মো. ফিরোজ কবির, চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার; এসকে মো. জায়েদ বিন রশিদ, সিইও, আইবস লিমিটেড; জিএম কামরুল হাসান, সিইও, আকিজ ইনফোটেক ব্লু; এবং শাহেদ ইকবাল, চিফ সেলস অফিসার, আকিজ আইবস।
মূল বক্তৃতায় তুলে ধরা হয়, আকিজ একটি ভিশন নিয়ে বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে প্রস্তুত, তারা এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। নিজস্ব ডেটা সেন্টার এবং হোমগ্রোন সফটওয়্যারের মাধ্যমে তারা গ্রাহক এবং সরবরাহকারীকে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত করেছে এবং পয়েন্ট অব সেল সিস্টেম ও বাজার উপস্থিতির মাধ্যমে খুচরা খাতে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটিতে ৪০০ জন অভ্যন্তরীণ আইটি বিশেষজ্ঞ কর্মরত আছেন এবং তারা তাদের কারখানায় ইন্ডাস্ট্রি ৪.০ অটোমেশন বাস্তবায়ন করছে, যা বাংলাদেশ ও এর বাইরের জন্য স্কেলযোগ্য ডিজিটাল সমাধানে একটি ল্যাবরেটরির ভূমিকা রাখবে। ১ লাখ সরাসরি গ্রাহক সহ মোট ৯ মিলিয়নেরও বেশি গ্রাহক নিয়ে আকিজ দেশের অটোমেশন, এআই সক্ষমতা এবং অর্থনীতির ডিজিটাল রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, তারা এক মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
আইবস লিমিটেডের সিইও মো. জায়েদ বিন রশিদ বলেন, “এ পর্যন্ত যা কিছু অর্জন করেছি তা সম্ভব হয়েছে ডিজিটাল রূপান্তরের শক্তি এবং আমাদের সুদৃঢ় ইকোসিস্টেমের কারণে। এই যাত্রার মাধ্যমে আমরা আকিজ রিসোর্সকে এমন একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই যা একই সাথে প্রযুক্তির টেকসই উন্নয়ন চালাতে এবং শিল্পের অগ্রগতিকে তরান্বিত করতে পারে।”
প্রেস মিটে বিশেষভাবে সাইবারসিকিউরিটি ও গভর্নেন্স নিয়ে আলোচনা হয়, যেখানে বক্তারা আকিজ রিসোর্সের জিরো-ট্রাস্ট আর্কিটেকচার, এআই-চালিত ঝুঁকি শনাক্তকরণ, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রক মানানসইতা এবং নিরাপদ ক্লাউড সিস্টেমের বিষয়ে ব্যাখ্যা দেন, যা স্টেকহোল্ডারদের জন্য নির্ভরযোগ্য এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করেছে।
শিল্প বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, আকিজ রিসোর্সের ডিজিটাল অবকাঠামো জাতীয় শিল্প ইকোসিস্টেমকে শক্তিশালী করছে, সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করছে এবং বাংলাদেশের দৃঢ় ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রগতিকে ত্বরান্বিত করছে









