শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

মসজিদটি ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত, এর নাম ‘ইমামবারগাহ খাদিজাতুল কুবরা’। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, বিস্ফোরণে প্রায় ১৭০ জন আহত হয়েছেন।

পুলিশ বলছে, এটি আত্মঘাতী হামলা। তাদের ভাষ্য, মসজিদের প্রবেশমুখে হামলাকারীকে থামানো হলে সে তখনই বিস্ফোরক ফাটিয়ে দেয়।

এই বিস্ফোরণের পর ইসলামাবাদ ও পাশের জেলার রাওয়ালপিন্ডি – এই দুই শহরের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শেয়ার করুন