শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পেয়ারা খাওয়ার ১২টি উপকারিতা

একসময় বর্ষাকাল এলেই পেয়ারার দেখা মিলত। এখন আধুনিক চাষাবাদের কারণে সারা বছরই বাজারে পাওয়া যায় টাটকা ও সুস্বাদু পেয়ারা। স্বাদে যেমন ভালো, তেমনি পুষ্টিগুণেও ভরপুর এই ফল। বিশেষ করে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন ও ম্যাগনেসিয়ামের চমৎকার উৎস হলো পেয়ারা।

পেয়ারার পুষ্টিগুণ

একটি মাঝারি আকারের পেয়ারায় প্রায় ১০০ ক্যালোরি শক্তি পাওয়া যায়। এতে থাকে প্রায় ২০ গ্রাম কার্বোহাইড্রেট, ৯ গ্রাম খাদ্যআঁশ এবং ৪–৫ গ্রাম প্রোটিন। চর্বির পরিমাণ খুবই কম হওয়ায় এটি স্বাস্থ্যকর খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে।

পেয়ারা খাওয়ার উপকারিতা

  1. পেয়ারায় থাকা উচ্চমাত্রার ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
  2. পটাসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
  3. নিয়মিত পেয়ারা খেলে শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমতে পারে।
  4. লাইকোপেন, কুয়েরসেটিন ও পলিফেনল শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে ভূমিকা রাখে।
  5. আঁশ বেশি থাকায় হজমশক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
  6. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে পেয়ারা।
  7. পেয়ারা চিবিয়ে খাওয়া দাঁত ও মাড়ির জন্য উপকারী।
  8. এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক।
  9. সোডিয়াম ও পটাসিয়ামের ভারসাম্য বজায় রেখে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।
  10. ত্বক উজ্জ্বল রাখা ও চুলের যত্নে পেয়ারা বেশ কার্যকর।
  11. ট্রাইগ্লিসারাইড ও ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট ভালো রাখে।
  12. ভিটামিন বি৩ ও বি৬ মস্তিষ্কে অক্সিজেনসমৃদ্ধ রক্ত প্রবাহ বাড়িয়ে স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে।

স্বাস্থ্য সচেতন জীবনযাপনে প্রতিদিনের খাদ্যতালিকায় একটি পেয়ারা যোগ করলে সহজেই মিলতে পারে নানা উপকার।

শেয়ার করুন