শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ৫৭ জন গ্রেফতার

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) লালবাগ, সূত্রাপুর, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, শেরেবাংলা নগর, উত্তরখান, শাহবাগ ও ওয়ারী থানার পুলিশ নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব গ্রেফতার সম্পন্ন করে।

থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা অনুযায়ী—মোহাম্মদপুর থানা থেকে সর্বাধিক ১৮ জন, শাহবাগ থানা থেকে ১৫ জন, গেন্ডারিয়া থানা থেকে ৬ জন, যাত্রাবাড়ী থানা থেকে ৪ জন এবং হাজারীবাগ থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া লালবাগ, মিরপুর, তেজগাঁও, খিলগাঁও, শেরেবাংলা নগর, উত্তরখান ও ওয়ারী থানা থেকে একজন করে এবং সূত্রাপুর ও পল্লবী থানা থেকে দুইজন করে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি আরও জানায়, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন