রাজধানীতে অপরাধ দমনে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২–এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, বংশাল, শেরেবাংলা নগর, মুগদা, রূপনগর ও পল্টন মডেল থানা পুলিশ।
ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অভিযানেযাত্রাবাড়ী থানা ৮ জন,
বংশাল থানা ২ জন,শেরেবাংলা নগর থানা ৪ জন,
মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ৬ জন এবং
পল্টন মডেল থানা ১২ জনকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।









