রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পল্টন, যাত্রাবাড়ী, বনানী, বংশাল, কলাবাগান, রূপনগর ও মুগদা থানা পুলিশের যৌথ অভিযানে এসব গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে পল্টন মডেল থানা থেকে ২৬ জন, যাত্রাবাড়ী থানা থেকে ৬ জন, বনানী থানা থেকে ৫ জন, বংশাল থানা থেকে ৩ জন, কলাবাগান থানা থেকে ১ জন, রূপনগর থানা থেকে ৭ জন এবং মুগদা থানা থেকে ৯ জন রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট থানাগুলোর আওতাধীন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।









