শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিউইয়র্ক: অদ্য ১৭ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ, কর্মময় জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসঙ্গে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন