মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ফাইনেন্স বাংলার সম্পাদক খন্দকার আবু হাসান কায়সার ও রাজাবাড়ি ব্রাদার্সহুড এসোসিয়েশনের উদ্যোগে বুধবার (১৮ মার্চ) দাওগাঁও ইউনিয়নের শুশুতি বাজার বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্যারাডাইস ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈরি আবহাওয়ার মধ্যেও এলাকার সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় আরও উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংক মুক্তাগাছা শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গবেষক রাশিদুল আলম শিমুল, স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছার সভাপতি মোঃ আঃ রহিম, স্বদিচ্ছা সামাজিক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আল ইমরান প্রমুখ।
বৃষ্টি-বিঘ্নিত এই ইফতার মাহফিলে রাজাবাড়ি ব্রাদার্সহুড এসোসিয়েশনের সভাপতি খন্দকার উসমান গনি জানান, প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম পবিত্র রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।







