শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্য সংকটকে ‘জরুরি মানবিক পরিস্থিতি’ ঘোষণা জাতিসংঘের

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে একটি ‘বড় ধরনের জরুরি মানবিক পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেছে। সেই সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি। খবর বার্তা সংস্থা এএফপির।

জেনেভায় আজ শুক্রবার (৬ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক প্রধান এবং আন্তঃআঞ্চলিক শরণার্থী বিষয়ক সমন্বয়কারী আয়াকি ইতো বলেন, “ইউএনএইচসিআর মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটকে একটি ‘বড় ধরনের জরুরি মানবিক পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করেছে এবং এর জন্য পুরো অঞ্চলজুড়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”

শেয়ার করুন